
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুতে মাদ্রাসার জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিক হয়েছে। ১৭ জুলাই রবিবার উপজেলার রাজারকুল ইউনিয়নের পান্জেগানা এলাকার মোহাম্মদীয়া দারুস সালাম মাদ্রাসা নিজস্ব ক্যাম্পাসের জায়গা দখলের বিরুদ্ধে মাদ্রাসা সামনে রামু মরিচ্যা সড়কে মানবন্ধন করেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
উক্ত মানবন্ধনে মোহাম্মদীয়া দারুস সালাম মাদ্রাসার জমিদাতা মোহাম্মদ তারেক,মাদ্রাসার পরিচালক মাওলানা ইয়াকুব,সহকারি শিক্ষক মাওলানা ইসমাইল প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একই এলাকার মৃত আলী মুন্সির ছেলে মোহাম্মদ তৈয়ব ও তার সহোদর ভাইয়েরা মিলে ১৫ জুলাই মাদ্রাসার জায়গা জোরপূর্বক দখলে নেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি ধমকি প্রদান করেন। আমরা মাদ্রাসা কতৃপক্ষ নিরাপত্তা হীনতায় ভোগছি,আমরা সংশ্লিষ্ট প্রশাসনসহ জনপ্রতিনিধিদের কাছে এহেন নেক্কারজনক ঘটনার শাস্তি দাবী করেন।
এব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ রামু থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।













