
প্রেস বিজ্ঞপ্তি
রামু উপজেলার চাকমারকুল ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোস্তাক আহমদের পিতা এবং রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের জেঠা সৈয়দ হোসাইন (৭৭) ২৫ জুলাই ( সোমবার) দিবাগত রাত ৯.১৫ মিনিটে তেচ্ছিপুলস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। বিশিষ্ট এ মুরুব্বীর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ২৬ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় তেচ্ছিপুল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে নামাযে জানাযা শেষে মরহুমকে দাফন করা হয়।
এদিকে রামু উপজেলার চাকমারকুলের সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমদের পিতা এবং রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের জেঠা, প্রবীণ মুরুব্বী সৈয়দ হোসাইনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, রামু লেখক ফোরামের উপদেষ্টা প্রাবন্ধিক আখতারুল আলম, মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, এড. হোছাইন আহমদ আনছারী, মাওলানা কাযী এরশাদুল্লাহ, এস. মোহাম্মদ হোসেন, মাওলানা আতাউর রহমান, সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম আবুল কালাম আযাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ সরওয়ার, অর্থ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মাঈন উদ্দিন মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ জায়নুল আবেদীন, নির্বাহী সদস্য খলিলুল্লাহ ফুরকান আমেল, মুহিব্বুল মোক্তাদির তানিম, মুহাম্মদ আব্দুল আজিজ, সদস্য নুরুল আজিজ বায়েজীদ, সহযোগী সদস্য অলিউল্লাহ আরজু, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ হোসাইনী প্রমুখ।
নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।













