রামুতে প্রকৌশলী মরহুম গিয়াস উদ্দিন রুবেলের ঈসালে সওয়াবের উদ্দেশ্যে বৃক্ষরোপণ 

0
10

 

প্রেস বিজ্ঞপ্তি:

রামুর তরুণ প্রকৌশলী মরহুম গিয়াস উদ্দিন রুবেলের ঈসালে সওয়াবের উদ্দেশ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে তাঁরই হাতে গড়া সংগঠন কাউয়ারখোপ উন্নয়ন পরিষদ (কউপ)। ৩০ জুলাই (শনিবার) বিকেলে কাউয়ারখোপ বৈলতলী জামে মসজিদের পাশে বৃক্ষরোপণ করে পরিবেশবান্ধব এ কর্মসূচির আনুষ্ঠানি উদ্বোধন করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা কবি এম সুলতান আহমদ মনিরীর সভাপতিত্বে এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন, কাউয়ারখোপ উন্নয়ন পরিষদের আহবায়ক জসিম উদ্দিন রিয়াদ। এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, সাবেক এমিউপি আব্দুল গফুর, কাউয়ারখোপ বৈইলতলী জামে মসজিের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ, সংবাদকর্মী আনিস নাঈমুল, কাউয়ারখোপ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আজিম, শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ সোহেল। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব মুহাম্মদ ইসমাঈল, সদস্য মাওলানা সাইফুল ইসলাম, বেলাল রাশেদ, মোহাম্মদ জসিম উদ্দিন রাকিব, সাজেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই মরহুম গিয়াস উদ্দিন রুবেলের কবর যিয়ারত করে তাঁর মাগফিরাতের জন্য বিশেষ মুনাজাত করেন।

আগে৪৭ তম জাতীয় শোক দিবসে কক্সবাজার পৌর আ: লীগের দোয়া মাহফিল-আলোচনা সভা আজ
পরেরামু উপজেলা ছাত্রলীগের কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল