
সোয়েব সাঈদ, রামু
রামু উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে প্রায় এক যুগের খরা অবশেষে দূর হয়েছে। গঠিত হয়েছে কাংখিত আহবায়ক কমিটি। দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকা ছাত্রলীগ নেতা তসলিম উদ্দিন সোহেলকে আহবায়ক মনোনীত করে রামু উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি উপহার দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। ২০ সদস্যের এ কমিটিতে ১৩ জনকে যুগ্ন-আহবায়ক এবং ৬ জনকে সদস্য করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ন আহবায়ক যথাক্রমে মোহাম্মদ ইব্রাহিম খলিল, তারেক উদ্দিন মিশুক, ইমরান উদ্দিন, শাহীন সরওয়ার কাজল, রাশেদুল ইসলাম, জিৎময় বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া, মোহাম্মদ সালেক উদ্দিন, আলমগীর সায়েম রনি, রিয়াজ উদ্দিন রিয়াদ, সাকিব বিন আবেদিন, এনামুল হোসাইন রিয়াদক, ইমাদ সিকদার, সদস্য যথাক্রমে ইমরুল কায়েস সাইমন, আনোয়ার হোসেন বাদশা, ইকবাল হোসেন, মেহেদী হাসান, এরশাদুল কাউসার সাকিব ও বিপ্লব বড়ুয়া।
রবিবার, ৩১ জুলাই বিকেলে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের ব্যক্তিগত ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই আহবায়ক কমিটির তালিকা প্রকাশ করেন। কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান রামু উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়। রামু উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনার পর থেকে রামুতে ছাত্রলীগের উপজেলা ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ¡াস ছড়িয়ে পড়ে।
এদিকে রামু উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহবায়ক কমিটির ঘোষনার প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় রামুতে স্বাগত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী স্টেশনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক রাশেদ আলী খান, সাবেক ছাত্রলীগ নেতা সোহরাব কামাল জাবেদ ও রামু উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির আহবায়ক তসলিম ইকবাল সোহেল। এসময় রামু উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ ও ছাত্রলীগের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা দীর্ঘদিন পর হলেও ত্যাগী নেতাদের সমন্বয়ে রামু উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারূপ আদনান সহ জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
একইদিন সন্ধ্যায় অতিথি ও নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল ও রিফাত এর কবর জেয়ারত ও তাঁদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।
রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন বলেন, সর্বশেষ ২০১১ সাল পর্যন্ত আমরা রামু উপজেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করেছিলাম। দীর্ঘদিন পর হলেও রামু ছাত্রলীগের কমিটি হলো। সকল ছাত্রনেতা ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদের কল্যাণে কাজ করবে এমনটাই আশা এই সাবেক ছাত্রনেতার।
জানা গেছে, সর্বশেষ জ্যোতির্ময় বড়ুয়া রিগ্যানকে আহবায়ক করে ২০১১ সালে আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলো। যদিও ওই কমিটি আর পূর্ণাঙ্গ হয়নি।
এদিকে রামু উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত আহবায়ক তসলিম উদ্দিন সোহেল- জানান, দীর্ঘ এগারো বছর পর রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি হলো। নতুন করে রামু উপজেলা ছাত্রলীগের কমিটি পুনর্গঠন করা হবে।
রামু উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক রাশেদ আলী খাঁন বলেন- দীর্ঘদিন পর হলেও ছাত্রলীগের নব গঠিত কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে। এ কমিটি রামুতে ছাত্রলীগের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।













