খুরুস্কুলের স্বনামধন্য ব্যবসায়ী শেফাউল হক ভুট্টো আর নেই

0
8

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের ফকির পাড়া নিবাসী, বর্তমানে কক্সবাজার শহরের এন্ডারসন রোডের বাসিন্দা, স্বনামধন্য ব্যবসায়ী শেফাউল হক ভুট্টো (৩৭) আর নেই। বুধবার ৩ আগস্ট রাত সাড়ে ১০ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুমের নিকটাত্মীয় বিশিষ্ট ব্যাংকার, টেকপাড়া সোসাইটি’র সভাপতি এম. জাহেদ উল্লাহ জাহেদ  এ তথ্য জানিয়েছেন।

মরহুম শেফাউল হক ভুট্টো কক্সবাজারের এক সময়ের স্বনামধন্য ব্যবসায়ী মরহুম আবু সুলতান নাগু কোম্পানির পুত্র। খুরুস্কুল ইউনিয়ন পরিষদের ২ বারের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ আমান, সমাজকর্মী হাজী আবু তাহের এবং ব্যবসায়ী নাজমুল হক লেড়ু’র এর ভ্রাতুষ্পুত্র। শেফাউল হক ভুট্টো জন্ডিসে আক্রান্ত হয়ে বুধবার ৩ আগস্ট সকালে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালে ভর্তি ছিলেন। ভর্তিকালে তাঁর দেহে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা একেবারে নিম্ম।

শেফাউল হক ভুট্টোর মৃতদেহ কক্সবাজার শহরের এন্ডারসন রোডের বাসভবনে রাখা হয়েছে। সকালে মৃতদেহ খুরুস্কুল ফকির পাড়ায় নেওয়া হবে বলে মরহুমের চাচা সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ আমান জানিয়েছেন। শেফাউল হক ভুট্টো মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র সন্তান সহ অনেক আত্মীয় স্বজন রেখে যান।

আগেচকরিয়ার এমপি জাফরের বউয়ের অবৈধ সম্পদের ‘খোঁজে’ দুদক
পরেসৈকতে কিটকটে শৃঙ্খলা ফেরাতে ট্যুরিস্ট পুলিশের অভিযান