ঈদগড় ইউনিয়ন পরিষদে ৯ মাসেও গঠন করা হয়নি প্যানেল চেয়ারম্যান!

0
5

মোঃ আবুল কাশেম, ঈদগড়
রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদে নির্বাচনের ৯ মাস পেরিয়ে গেলেও প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়নি। চেয়ারম্যানের অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন, তা সুনির্দিষ্ট নেই এই ইউনিয়ন পরিষদে। একাধিক ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) জানান, চেয়ারম্যানকে এ বিষয়ে বারবার বলা হলেও কখন হবে কিছু বলছেন না, এবং পরিষদ সচিবকে বলা হলেও সব কিছু চেয়ারম্যানের হাতে তার কিছু করার নেই বলে জানান।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইউপি সদস্য জানান, আমাদের ৫ বছর থাকতে হবে পরিষদের বেশিরভাগ সিদ্ধান্ত চেয়ারম্যান এককভাবে নেন আমাদের কিছু করার থাকে না অনেকে ইচ্ছা করে চুপ থাকেন। চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করার জন্য প্যানেল চেয়ারম্যান নির্বাচন করে রাখা হয়। তিন সদস্যের প্যানেল চেয়ারম্যান নির্বাচনের আইনি বাধ্যবাধকতা আছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন ) ২০০৯ /,৩৩ নং আইনের (১) উপধারার পরিষদ গঠিত হইবার প্রথম অনুষ্ঠিত সভার ৩০ দিনের মধ্যে অগ্রধিকারক্রমে ১ জন সংরক্ষিত মহিলা সদস্য ২ জন পুরুষ সদস্য নিয়ে ৩ জন বিশিষ্ট প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার কথা বলা হলেও ঈদগড় ইউনিয়ন পরিষদে তা করা হয়নি
এ বিষয়ে ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টোকে ফোন করা হলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, এ বিষয়ে ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আলম জানান, চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে সরকার বিরোধী কর্যক্রম চালিয়ে যাচ্ছেন, এবং যারা নৌকায় ভোট দিয়েছেন তাদেরকে পরিষদে অশালীন ভাষায় কথা বলে তাদের জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, সহ পরিষদের সেবা দিচ্ছে না। ৫ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালীর সন্তান ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়েসুল ইসলাম বাঙ্গালী জানান, পরিষদে এমন কার্যক্রম চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো করে যাচ্ছেন কেউ কিছু বলছেন না তিনি দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ও খারাপ মন্তব্য করে যাচ্ছেন, পরিষদে চেয়ারম্যানের নির্দেশে মুক্তিযোদ্ধা সন্তানদের ও মারধর করেছে। আমি সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ করছি এই চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা করা হোক
উল্লেখ্য গত ১১ নভেম্বর ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় লাভ করেন ফিরোজ আহমেদ ভুট্টো।

আগেঅচিরেই এ সরকারের বিদায় ঘন্টা বেজে উঠবে: দ: মিঠাছড়িতে লুৎফর রহমান কাজল
পরেরামুতে বিরোধীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞার খবরে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীদের গাছপালা কর্তন