রামুতে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে জায়গা জবর দখল সংবাদের প্রতিবাদ ও ব্যাখা

0
8

 

সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজারের রামুতে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে জোরপূর্বক জায়গা জবর দখল শিরোনামে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রামুর রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহারের অধ্যক্ষ জ্যোতি সেন ভান্তে।

২১ আগস্ট প্রকাশিত সংবাদটি একটি ভিত্তিহীন, পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত দাবী করে তিনি বলেন, প্রদীপ শর্মা সংবাদ সম্মেলনে দাবি করেছেন ৮৯৯৪ দাগের ৩৬ শতক জমির মালিক তিনি । অথচ ওনাদের খতিয়ানে উল্লেখ আছে ২৩ শতক, গত ১৬ আগস্ট, ২০২২ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক রামুর সু-দক্ষ দুজন সার্ভেয়ারের পরিমাপে প্রতীয়মান হয় যে, ওরা দখলে আছে ২৮ শতক । তাদের দখলে ৫ শতক জমি বেশি থাকার পরেও তারা আমাদের বিরুদ্ধে নানা ভিত্তিহীন কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন। আমরা গত একবছর আগে আমার জন্মদিন উপলক্ষ্যে একটি হাসপাতাল ও তার পাশাপাশি উচ্চ বিদ্যালয়ের নির্মান কাজ শুরু করি,যেটির উদ্ভোধন করেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল মহোদয় সহ বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্ধ। এমনকি সেই সময়ে বাবু প্রদীপ শর্মাও স্বয়ং উপস্থিত ছিলেন। আমাদের এই স্থাপনার নির্মান কাজ চলতেছে প্রায় ১ বছর ধরে,বর্তমানে এক তলার কাজ শেষ হয়েছে কিছুদিনের মধ্যে ছাদঁ ডালাই হবে,যদি সে আমাদের কাছ থেকে জায়গা প্রাপ্তি হত সেই নিজেও উপস্থিত থাকত না এবং আমাদেরকেও তিনি নিজে উপস্থিত থেকে জায়গা বুঝিয়ে দিতেন না। আমাদের দখলীয় জায়গার মাদার খতিয়ান এবং বিএস খতিয়ান ও প্রদীপ শর্মার দখলীয় জায়গা এবং দাবীকৃত জায়গার মাদার খতিয়ান ও বিএস খতিয়ান সম্পুর্ন আলাদা।

মুল বিষয় হচ্ছে প্রদীপ শর্মা আমার কাছ থেকে বিভিন্ন মাধ্যম দিয়ে চাঁদা দাবি করেন,আমি তার সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা, বানোয়াট ও  নাটকীয় সংবাদ সম্মেলন করেন।  তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন আমি সহ আমার শীর্ষদের নেতৃত্বে আমরা তাদের জায়গাটি দখল করে স্থাপনা নির্মান করেছি। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যখন আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠানটির নির্মান কাজ উদ্ভোধন করা হয়ছে তখন আমি দেশের বাহিরে ছিলাম। সেই সময়ে আমি আমেরিকায় অবস্থান করছিলাম যেটির বাস্তব প্রমান আমার পাসপোর্ট,আপনারা পাসপোর্টটি দেখলে বিষয়টি পরিস্কার হবে আশাকরি।

আমরা ভান্তে সমাজ আমাদের কোন পরিবার নেই,কোন দুংখে আমরা মানুষের কল্যানের কাজ করতে গিয়ে আরেকজনের ক্ষতি করব,এটা আমাদের পক্ষে সম্ভব না। সুতরাং আমি এহেন মিথ্যা বানোয়াট ভিক্তিহীন এবং উদ্যেশ্য প্রণোদিত সংবাদের  জোর প্রতিবাদ জানাচ্ছি এবং সংলিষ্ট সবাইকে এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী :
জ্যোতি সেন ভান্তে
অধ্যক্ষ
রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার।

আগেরামুতে বিরোধীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞার খবরে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীদের গাছপালা কর্তন
পরেরামু উপজেলা ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক