
মোঃ নুরুল হক সিকদার:
কক্সবাজারের রামুতে প্রাইভেট কার ও পিকআপ(মিনি ট্রাক)এর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে অন্ত্যত আরও দু’জন।
বুধবার (৩১আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের চাকমারকুল মাদ্রাসা গেইট সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাযায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে পুলিশের ওসি মিজবাহ উদ্দীন। তিনি জানান, কক্সবাজার শহর মুখী প্রাইভেট কার ও বিপরীত মুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে পিক-আপের(মিনি ট্রাকের) হেলপার নিহত হয়। গুরুতর আহত হয় আরও দুইজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ততের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ও প্রাইভেট কার জব্দ করা হয়।













