প্রকাশিত সংবাদের প্রতিবাদ

0
3

বার্তা পরিবেশক:

সিবি২৪ টিভি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রামুর কচ্ছপিয়ায় দৌছরী দক্ষিণকুল এলাকায় রাস্তার জায়গা না দেয়ায় মারধর সংক্রান্ত একটি সংবাদ দৃষ্টগোচর হয়েছে। যা একটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ। যেটি অগ্নিসংযোগের একটি পরিকল্পিত ঘটনার অবতরন করে প্রতিপক্ষকে ঘায়েল করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। মুল ঘটনা হলো, দৌছরী দক্ষিণকুল এলাকার ফেরদৌস ও  সাইফুল ইসলামের মাঝে বসত বাড়ির একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। তারিই সুত্র ধরে গত রোববার সকালে বসত বাড়ি থেকে খানিকটা দুরে সাইফুল ইসলাম গংদের নির্মিত খামার বাড়িতে নিজেরাই অাগুন ধরিয়ে দেয়। নিজেরাই অগ্নিসংযোগ করে একটি সাজানো নাটকের মঞ্চায়ন করে প্রতিপক্ষ ফেরদৌস গংদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর পায়তারা করছে সাইফুল গং। এঘটনায় কচ্ছপিয়া চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহজান সিরাজ ঘটনাস্থল পরিদর্শনে গেলে তার উপরও চড়াও হয় সাইফুল গং। এমনকি মেম্বার শাহজান সিরাজ বিরুদ্ধে নানা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে সাইফুল গং। আমরা উক্ত সংবাদের জোর প্রতিবাদ ও ঘৃনাভরে প্রত্যাক্ষান করছি। পাশাপাশি তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উৎঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

 

প্রতিবাদকারী:

মোঃ  ফেরদৌস

পিতা: মুছা আলী

গ্রাম: দৌছরী দক্ষিণকুল, পূর্ব পাড়া,কচ্ছপিয়া,রামু

আগেরামু মোবাইল বিক্রয় প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি, জড়িতরা ৩ মাসেও শনাক্ত হয়নি
পরেরামুতে সড়ক দুর্ঘটনায় নি*হত ১