নেজামে ইসলাম পার্টি রামু চাকমারকুল ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠিত

0
19

 

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু চাকমারকুল ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কক্সবাজার জেলা শাখা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে সোমবার (১০ অক্টোবর) বাদ আছর প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা নায়েবে আমীর ও রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী। প্রধান বক্তা ছিলেন, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ । বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রামু উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আবু বকর ছিদ্দিক, রামু উপজেলা ইসলামী ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজু।

এ সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফেজ একরামুল হককে আমীর, তরুণ আলেমেদ্বীন মাওলানা হাফেজ নুরুল আমিনকে সাধারণ সম্পাদক করে চাকমারকুল ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়।
রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এসময় তিনি কমিটির উপদেষ্টা হিসেবে প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আব্দুর রশিদের নামও ঘোষণা করেন।
নবগঠিত এ কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, নায়েবে আমীর মাওলানা সুলতান আহমদ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা হুমায়ুন কবির, যুগ্ম-সাধারণ মাওলানা হাফেজ দেলোয়ার হোছাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ রহিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ মামুন, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মুনিরুল আলম, প্রচার সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল ওয়াদুদ, দাওয়াহ সম্পাদক সম্পাদক মাওলানা আজিজুল হক, দফতর সম্পাদক মাওলানা হাফেজ মিজানুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল হোসাইন, যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ কামাল হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আজিজুর রহমান।

উপস্থিত নেতৃবৃন্দ ও নবনির্বাচিত দায়িত্বশীলগণ আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কর্মতৎপরতায় একনিষ্ঠভাবে অগ্রবর্তী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আগেরামুতে লাল বুড়ির চড়া সুদ বাণিজ্যে নিঃস্ব অসংখ্য দরিদ্র পরিবার
পরেচকরিয়ায় মাছভর্তি ফিশিং বোট সহ ১২ জেলে আটক