
রামু প্রতিনিধি:
রামু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রামু উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান শামসুল আলম আর নেই। তিনি পবিত্র ওমরা হজ্ব পালনরত অবস্থায় রবিবার, ২০ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৩০ মিনিটে সৌদি আরবের মক্কা নগরীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি ৪ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রামু উপজেলা শাখার চেয়ারম্যান ইউনুচ রানা চৌধুরী জানিয়েছেন- শামসুল আলমের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তিনি জানান- শামসুল আলম একজন সফল রাজনীতিক, অমায়িক ও পরোপকারি ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে রামুর রাজনৈতিক অঙ্গনে শূণ্যতার সৃষ্টি হয়েছে।













