এপেক্স ক্লাব অব কক্সবাজারের ২০২৩ সালের সভাপতি নির্বাচিত হলেন এপেঃ সাঈদ হোসাইন আকাশ

0
7

 

নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব কক্সবাজারের সভাপতি নির্বাচিত হয়েছেন রামুর সন্তান এপেক্সিয়ান সাঈদ হোসাইন আকাশ। গতকাল কলাতলীস্থ হোটেল সী উত্তরায় এপেক্স ক্লাব অব কক্সবাজারের ১২তম বার্ষিক সাধারন সভা (এজিএম-২০২২) অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব কক্সবাজারের বর্তমান সভাপতি এপেঃ সুলতান আহমেদ। উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেঃ ইলিয়াস জসিম, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেঃ এডভোকেট আয়াছুর রহমান,জাতীয় সচিব এপেঃ মীর মুহাম্মদ ফৈরদৌস সেলিম, জেলা ৩ এর গভর্নর এপেঃ জাকির হোসাইন, জেলা ৩ এর গভর্নর (ইলেক্ট) শেখ পারভেজ, পিডিজি ৩ এপেঃ এডভোকেট রমিজ আহমেদ সহ কক্সবাজার রামুর অসংখ্য এপেক্সিয়ান। নির্বাচন কমিশনার এপেঃ মুকিম খান এপেক্স ক্লাব অব কক্সবাজারের সভাপতি হিসেবে এপেক্সিয়ান সাঈদ হোসাইনের নাম ঘোষণা করেন। এছাড়াও সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর নির্বাচিত হয়েছেন এপেঃ আবু তাহের মিছবাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ নজিবুল আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ জাহাঙ্গীর আলম, সার্ভিস ডাইরেক্টর এপেঃ জামাল উদ্দিন, মেম্বারশীপ এন্ড এটেন্ডডেনস ডাইরেক্টর এপেঃ জুলেখা আক্তার।
উল্লেখ এপেক্সিয়ান সাঈদ হোসাইন আকাশ ২০১৭ সালে এপেক্স ক্লাব অব কক্সবাজারের সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন। সে বছরই এপেক্স বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেক্রেটারি হিসেবে বিভাগীয় ডিস্ট্রিক-৩ (চট্রগ্রাম) ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সেক্রেটারী হিসেবে পুরস্কার লাভ করেন।

আগেরামু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলমের ইন্তেকাল
পরেরামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন