রামুতে অপহরণকারি চক্রের ৪ সদস্য গ্রেফতার, অপহৃত উদ্ধার

0
7
সোয়েব সাঈদ, রামু
রামু  থানা পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ অপহরণ চক্রের সক্রিয় ৪  সদস্যকে গ্রেফতার করেছে । এসময় অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ
জানা গেছে সোমবার (২১ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রামু থানার এসআই আবুল কাউসার, এসআই অসীম চন্দ্র ধর, এসআই নাজমুল হাসান, এসআই শাহাদাৎ হোসেন, এসআই মোঃ আমীর হোসেন, এএসআই আশরাফুল আলম, এএসআই  এজাহার মিয়া ও সঙ্গীয় ফোর্স  কাউয়ারখোপ পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় অপহরন চক্রের ৪ সদস্যকে মোটরসাইকেলসহ আটক করা হয়। অভিযানে পুলিশ  অপহৃত ভিকটিম মোঃ হোছন (৪৫)কে  উদ্ধার করেন।
এ ব‍্যাপারে রামু থানার মামলা (নং-২৯) দায়ের করা হয়েছে। মঙ্গলবার ধৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করে পুলিশ।
আগে৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কক্সবাজারে আগমনে রামু উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা
পরেহৃদরোগে আর্জেন্টাইন সমর্থকের মৃ*ত্যু