
মুহাম্মদ আবু বকর ছিদ্দিকঃ
রামু থেকে টমটম গাড়ি ভাড়ার নামে ছিনতাই
কোনরকম ভাবে গাড়ির চালক মৃত্যুর মুখ ফিরে আসেন। জানা যায়-১১ ডিসেম্বর সন্ধ্যা ৭ টার দিকে রামু চৌমুহনী স্টেশন থেকে দুইজন যাত্রী কৌশলে টমটম গাড়ি ভাড়া করে বাংলা বাজার যায়,সেখান থেকে সংবদ্ধ ছিনতাই কারী গাড়ির চালক লম্বরীপাড়া গ্রামের মোহাম্মদ আমিনের ছেলে জাবেদ কে ছুরি ঠেকিয়ে মারধর করে চৌফলদন্ডী ব্রীজের উপর ফেলে হাতপা ও মুখ বেধে হত্যার উদ্দেশ্যে বস্তার ভিতরে ঢুকিয়ে টমটম গাড়িটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। কোনরকম ভাবে টমটম গাড়ির চালক জাবেদ জীবন নিয়ে ফেরত আসেন এবং বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। ভুক্তভোগী জাবেদ এবং জাবেদের পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।এই ঘটনার সুষ্ঠু ব্যবস্থা না নিলে পরবর্তীতে আরো ব্যাপক ভাবে টমটম গাড়ি ছিনতাই সহ আরো বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হতে পারে।













