নিজস্ব প্রতিবেদকঃ
রামুতে দোকানের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে বসত ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। আগুনে আসবাবপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সেচ স্কিমের মালামাল সহ ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার(১১ ডিসেম্বর) উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনীরচর দরগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরনে জানা যায়, ফুলনীরচর এলাকার কামরুল হাসানের মুদির দোকান থেকে মাস শেষে মুল্য পরিশোধের কথা বলে বাকিতে মাল ক্রয় করেন একই এলাকার মোঃ ওসমানের ছেলে মুবিনুল হক লিটন। পরবর্তীতে মাস শেষ হলেও টাকা পরিশোধ করেন না লিটন। নানা বাহানায় করতে থাকেন কালক্ষেপণ। এদিকে বাকি টাকা পরিশোধে তাগাদা দেয়ায় মুদি দোকানদার কামরুলের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায় মুবিনুল হক লিটন ও তার ছেলে মোঃ মিচবাহ প্রকাশ শ্রাবন। পরবর্তীতে কামরুলের ভাই সাইফুর রহমান সুজন হামলার প্রতিবাদ করলে তার উপরও চড়াও হয়ে নানা হুমকি ধমকি প্রদান করেন অভিযুক্তরা। এরিই সুত্র ধরে গত শনিবার রাত আনুমানিক তিনটার দিকে মুবিনুল হক লিটন ও তার ছেলে শ্রাবনের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা সাইফুর রহমান সুজনের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির আসবাবপত্রের পাশাপাশি দুইটি এক লক্ষ বিশ হাজার টাকা মুল্যের সেচ যন্ত্র ও লক্ষাধিক টাকার বৈদ্যুতিক তার সহ আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি সাধন হয়।

ভুক্তভোগী সুজন জানান, ঘটনার দিন তার সহধর্মিণীকে কক্সবাজার শহরে একটি হাসপাতালে ভর্তি করান। তার অনুপস্থিতির সুযোগে রাত তিনটার দিকে মুবিনুল হক লিটন ও তার ছেলে শ্রাবনের নেতৃত্বে ৫-৬ জনের এক দল সন্ত্রাসী তার বসত ঘরে আগুন দেয়। এ সময় ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় থাকা মোঃ রমজান, কামরুল হাসান ও পাহারাদার আত্মরক্ষার্থে বাড়ি থেকে বের হয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরকে মারধর ও প্রাননাশের হুমকি প্রদান করে চলে যায়। আগুনে বাড়ির মুল্যবান আসবাবপত্র, দামি কাপড়, ১৬ ঘোরা মটর, বৈদ্যুতিক তার ও মাছের ২০ বস্তা খাদ্য পুড়ে সম্পূর্ন ছাই হয়ে যায়। এব্যাপারে ভুক্তভোগী সাইফুর রহমান সুজন অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
….