
নিজস্ব প্রতিবেদক,রামু
রামুতে বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে ফুসলিয়ে প্রতারনার আশ্রয় নিয়ে ২০ শতক জমি রেজিস্ট্রির অভিযোগ উঠেছে। উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের আমতলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরনে জানা যায়, আমতলিয়া পাড়া এলাকার হাজি মহব্বত আলী তার কন্যা পাতলা বিবি একজন বাকপ্রতিবন্ধী মহিলা হওয়ার সুবাদে বিগত ১৯৫৫ ইং সালে ৭০ শতক জমি দান করেন। সেই থেকে পাতলাবিবি উক্ত দানকৃত জমিতে চাষাবাদ করিয়া জীবিকা নির্বাহ করে আসছেন।
এদিকে প্রতিবন্ধির সুযোগে স্থানীয় প্রতিবেশী মোহাম্মদ হোছনের পুত্র মোঃ শফি পাতলা বিবির সন্তানদের অগোচরে প্রতারণার আশ্রয় নিয়ে ২০ শতক জমি রেজিস্ট্রি করে নিয়ে নেন বলে জানান ভুক্তভোগীর ছেলে মোঃ আবুল কাসেম।
পরবর্তীতে উক্ত ঘটনাটি জানাজানি হলে পাতলা বিবি উক্ত দলিলের বিরুদ্ধে কক্সবাজার সহকারী জজ আদালতে ১২৮/১৫ ইং মামলা দায়ের করেন। এদিকে প্রতারক মোঃ শফি পাতলা বিবির জমিতে জোরপূর্বক দখল করার চেষ্টা করলে তিনি উপায়ান্তর না দেখে বিজ্ঞ আদালতে গত ১২/১১/২০২২ ইং তারিখ ১৪৪ ধারার আবেদন করে ২০১৫/২২ নং মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালত উক্ত জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে রামু থানাকে তদন্তভার অর্পণ করেন। উক্ত খবর মোঃ শফি জানতে পেরে ক্ষোভ ও আক্রোশের বশীভূত হয়ে গোপনে পাতলা বিবির ছেলে ও নাতিনদেরকে আসামী করে রামু সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি চাদাঁবাজির মামলা দায়ের করেন। উক্ত মামলা রামু থানার ওসি(তদন্ত) অরূপ কুমার চৌধুরীকে তদন্তের দায়িত্ব প্রদান করেন। এব্যাপারে সুষ্টু তদন্ত পূর্বক প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পাতলা বিবি ও তার পরিবার।













