
এম,আবদুল্লাহ আল মামুন:
রামুতে অগ্নিকান্ডে এক বসতবাড়ী ভস্মীভূত হয়েছে। ৮ জানুয়ারী সকাল ১০ টায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ডুলপাড়ায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় সাবেক মেম্বার মোহাম্দ হাসান বৈদ্যের বসত বাড়ীতে বৈদ্যুতিক শর্ট থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়ী ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্হানীয় বাজার ও এলাকার জনসাধারন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। পরে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম বলেন, তিনি ইউপি কার্যালয়ে অফিস করছিলেন, হঠাৎ অগ্নিকান্ডের খবর শুনে চৌকিদার সহ স্হানীয় জনতাকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রন কাজে সম্পৃক্ত হন।
বাড়ীর মালিক মোহাম্মদ হাসান মেম্বারের পুত্র স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুর রহিম জানান, অগ্নিকান্ডে তাদের অপুরণীয় ক্ষতি হয়ে গেল।
ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের আগে সঠিক করে বলা যাচ্ছে না। তবে স্থানীয়দের দেয়া তথ্যমতে ১০ থেকে ১৫ লাখ টাকা হতে পারে বলে জানান।













