
সোয়েব সাঈদ, রামু
কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে অপহৃত দুই মাছ ব্যবসায়িকে ১৫ ঘন্টা পর মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে অপহরনকারি চক্র। রবিবার, ১২ ফেব্রæয়ারি ভোর সাড়ে ৪ টার ঈদগড়-ঈদগাঁও সড়কের পাত্বারা ঢালায় নামক এলাকায় যাত্রীবাহি পিক-আপে লুটপাট চালিয়ে ওই ২ মাছ ব্যবসায়িকে অপহরন করে সংঘবদ্ধ চক্র। রবিবার রাতে ১ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের পর দুই ব্যবসায়িকে ছেড়ে দেয়া হয়।
অপহরনকারী চক্রের কবল থেকে মুক্তিপন দিয়ে ফিরে আসা ব্যবসায়িরা হলেন- রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের টুঠারবিল গ্রামের শফিউল আলমের ছেলে দেলোয়ার হোসেন (২৮) ও একই ইউনিয়নের পানিস্যাঘোনা গ্রামের গোলাম হোসনের ছেলে জসিম উদ্দিন (২৫)। এরা দুজনই পেশায় মাছ ব্যবসায়ি।
অপহরণের শিকার দেলোয়ার হোসেন ও জসিম উদ্দিন জানান- রবিবার ভোরে ঈদগড় বাজারের ২০ জন মাছ ব্যবসায়ি মিনিট্রাক (চট্টমেট্রো ন ১১-৯১২৬) মাছ ক্রয়ের জন্য ঈদগাঁও হয়ে চকরিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঈদগাঁও উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কের পাত্বারা নামক ঢালায় গেলে ডাকাতদল ব্যারিকেড দিয়ে গাড়িটির গতিরোধ করে। এসময় সংঘবদ্ধ শসস্ত্র সন্ত্রাসীরা মাছ ব্যবসায়িদের কাছ থেকে নগদ টাকা সহ সর্বস্ব লুট করে। লুটপাট শেষে মাছ ব্যবসায়ি দেলোয়ার হোসেন ও জসিমকে অস্ত্রের মুখে অপহরণ করে পাশর্^বর্তী পাহাড়ি অরণ্যে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত ৬ জন ডাকাতের কাছে তারা লম্বাবন্দুক সহ দেশীয় অস্ত্র দেখতে পান।
তারা আরও জানান- অপহরণের পর থেকে চক্রটি তাদের ব্যবহৃত মোবাইল থেকে পরিবারের সদস্যদের ফোন করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। সারাদিন (রবিবার) দরকষাকষির পর রাত আটটায় ১ লাখ ৭০ হাজার টাকা













