
আবুল কাশেম সাগর:
রামু সরকারী কলেজে নবীন প্রবীণ শিক্ষার্থীদের নিয়ে প্রথম বারের মত উদযাপিত হয়েছে বসন্ত উৎসব । সোমবার ( ১৪ ফেব্রুয়ারি ) সকালে কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের উৎসব মূখর উপস্থিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রাণ ফিরেছে এ আয়োজন। শুরুতে শিক্ষক- শিক্ষার্থীদের কন্ঠে জাতীয় সংগীত পরিববেশনার মধ্যে দিয়ে বসন্ত উৎসবের সূচনা করেন কলেজ অধ্যক্ষ মুজিবুল আলম। তিনি বলেন,
আমাদের দেশের যে সমৃদ্ধ সংস্কৃতি বিশ্বে কোন দেশে নেই। বাঙ্গালী সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এই বসন্ত উৎসব।
আজকে কলেজের শিক্ষার্থীরা এক সাথে মিলিত হয়ে এটাই প্রমাণ করে যে বাঙ্গালীর ধারক বাহক সংস্কৃতিক নিয়ামক। এটি কক্সবাজার জেলার প্রথম বসন্ত উৎসব বলেও মন্তব্য করেন এ অধ্যক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা স্বর্ণা। তিনি বলেন, বসন্ত উৎসব হচ্ছে বাঙ্গালী সংস্কৃতির একটি অংশ।
এ উৎসব গুলো আামরা যথই লালন পালন,চর্চা ও মননে ধারণ করতে পারবো ততই আমরা জাতি হিসেবে সমৃদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
আমাদের এ ঐতিহ্যকে ধরে রাখতে এ প্রতি বছর উৎসব গুলো পালন করা উচিৎ।
তিনি রামু সরকারী কলেজের এ আয়োজনকে স্বাগত জানান।
প্রথমবারের মত কলেজ ক্যাম্পাসে বসন্ত উৎসবে অংশ নিতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা।
উৎসবে শিক্ষক- শিক্ষার্থীরা হরেক রকমের মিঠা, ফুলে ফুলে সাজেছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কন্ঠে পরিবেশিত হয়েছে বসন্তের গান ও নাচ।
বসন্ত ফিরে আসুক প্রতি বছর, আর সেই বসন্তকে নতুন অঙ্গিকে বার বার বরণে প্রস্তুত জেলার এই প্রাচীন বিদ্যাপিটের শিক্ষক-শিক্ষার্থীরা।
মনোমুগ্ধকর ব্যাতিক্রম এ আয়োজনের জন্য কলেজ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা।













