রামুর প্রবীন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম আর নেই,জানাযা সম্পন্ন

0
7

 

মোঃ নাছির উদ্দিন, রামু
রামুর প্রবীন আওয়ামীগ নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম(৭৮) এর নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজে জানাযা সম্পন্ন হয়।
জানা যায়, রামু অফিসের চর এলাকার
সাবেক মৎস্য কর্মকর্তা ও প্রবীন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা ২০ মিনিটের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাকে গত ১৩ ফেব্রুয়ারি সোমবার শারীরিক নিয়মিত চেকআপের জন্য তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও হার্টের রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৫ মেয়ে, নাতি নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন, সামাজিক ও রাজনৈতিক অঙ্গন সহ এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
মরহুম মোহাম্মদ শফিকুল ইসলাম রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর সিকদার পাড়া এলাকার মরহুম আব্দুল ফত্তাহ মাষ্টারের ছোট ছেলে। তিনি রামু জোয়ারিয়ানালা এইচ. এম. সাঁচি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাজেদা বেগম ও চট্টগ্রাম আম্বিয়া গ্রুপের সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের পিতা।

মরহুম মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কক্সবাজার কার্যালয়ের হিসাবরক্ষক পদ থেকে ২০০৫ সালে অবসরে যান।

তাঁর মৃত্যুতে জোয়ারিয়ানালা এইচ.সাঁচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা গভীরভাবে শোক প্রকাশ করেছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আগেবাজারঘাটা সী-বার্ড হোটেল কক্ষে মিলল নারীর ম*রদেহ
পরেসাংবাদিক সংসদ কক্সবাজার’র সাধারণ সভা ও পিকনিক সম্পন্ন