
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালার পূর্ব পাড়ার ওসমান সরওয়ার আলমকে হত্যার দায়ে সৎ ভাই লোকমান সওদাগরকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম বেদার বেঞ্চ এ তথ্য জানিয়েছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লোকমান সওদাগর রামু উপজেলার জোয়ারিয়ানালার পূর্ব পাড়ার মৃত সোলাইমান সিকদার ও উম্মে হাফসার পুত্র। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ, সংবাদদাতা পক্ষে অ্যাডভোকেট তাওহীদুল এহসান এবং আসামীর পক্ষে অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর মামলাটি পরিচালনা করেন।
প্রেরকঃ হাসান তারেক মুকিম,রামু(কক্সবাজার)
২৮ ফেব্রুয়ারী ২৩
০১৮১৮১০৪১৯৫













