প্রকাশিত সংবাদের প্রতিবাদ

0
3

বার্তা পরিবেশক:

গত ২মার্চ স্থানীয় দৈনিক কক্সবাজার বার্তা,দৈনিক কক্সবাজার সংবাদ, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকা, এশিয়ান টেলিভিশন অনলাইন সহ আরো বিভিন্ন অনলাইনে পোর্টালে,কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জের বিট কর্মকর্তার বিরুদ্ধে ‘রামুর এক বিট অফিসারেই বন শেষ’ শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জের সদর বিট কর্মকর্তা জহিরুল ইসলাম। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদটিতে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। মুলত বন বিভাগকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহলের সরবরাহকৃত বানোয়াট তথ্য দিয়ে সংবাদটি পরিবেশন করা হয়েছে। প্রকৃত সত্য হচ্ছে, সোনাইছড়ি সড়কের দু’পাশের পাহাড় থেকে যে গাছ কাটা হচ্ছে তা ২০০৭,-৮ সালের ২০ হেক্টর, ২০১২-১৩ সালের ২৫ হেক্টর সমাজিক বনায়ন। যাহা ২০২২ সালের সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বরে সরকারি ট্রেন্ডারের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়েছে।
তিনি বলেন, পাহাড় কাটা, বনভূমি জায়গা বিক্রি, করাত কল পরিচালনা, ডাম্পার মালিকদের সঙ্গে মাসিক টাকার চুক্তিসহ সামাজিক বনায়নে প্লট দেওয়ার অভিযোগ সহ কক্সবাজার জেলা থেকে করাতকল সংক্রান্ত কোন অভিযানে গেলে তা আগে থেকে ফাঁস করে দেন বলে সংবাদটিতে যে অভিযোগ করা হয়েছে তারও আদৌ কোনো ভিত্তি নেই। মুলত একটি বনখেকো সিন্ডিকেট নিজেদের অসৎস্বার্থ হাছিল করতে না পেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে। প্রকাশিত এ মিথ্যা সংবাদের প্রতি বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও এলাকাবাসিকে অনুরোধ জানিয়েছেন তিনি।

আগেরোহিঙ্গা ক্যাম্পে যুবককে গু*লি করে হ*ত্যা
পরেচকরিয়ায় সড়ক দু*র্ঘটনায় নিহ*তের সংখ্যা বেড়ে ৪