গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি গঠন

0
2

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি গঠন করা হয়েছে।
গর্জনিয়া ইউনিয়নে বিএনপির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের রামু উপজেলার যুগ্ম আহ্বায়ক ও জেলা কৃষক দলের সদস্য কারা নির্যাতিত মুহিবুল্লাহ চৌধুরী জিল্লুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক হাজী মুহিবুল্লাহ।

সভায় আরও বক্তব্য রাখেন, গর্জনিয়া ইউনিয়ন যুব দলের সাবেক আহ্বায়ক দিদারুল আলম দিদার, বর্তমান আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি শহিদুল্লাহ শহিদ, বর্তমান সভাপতি আজিজুল হক আজিজ, তৈয়ব উল্লাহ, জসিম উদ্দিন হেলালী, জয়নাল আবেদীন জনি প্রমুখ।

সভায় উপস্থিতি সকলের মতামতের ভিত্তিতে আবু তৈয়ব কে আহ্বায়ক, জাহিদ সিকদার, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন, হামিদ বেগম যুগ্ন আহ্বায়ক, জসিম উদ্দিন হেলালী সদস্য সচিব, মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, মোহাম্মদ শাহাজান, মুবিনুল রহমান রুবেল, আব্দুল কাদের, হারুন সওঃ, মোতাহের আহমদ, মোঃ আবু তাহের, সাবের আহমদ কে সদস্য করে ৩১ (একত্রিশ) সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা সভার শেষে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারা ও রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আগেরামুর দক্ষিণ মিঠাছড়িতে চলাচলের সড়কে স্থাপনা নির্মাণ করায় এলাকায় উত্তেজনা
পরেকক্সবাজার কারাগারে হাজতির মৃ*ত্যু