সাংবাদিক সুনীল বড়ুয়ার মোটরসাইকেল চুরি

0
8

রামু প্রতিনিধি:
রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি গ্রামের বাসিন্দা মাছরাঙা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার বাড়ি থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক সুনীল বড়ুয়া জানান- তাঁর TVS Radeon মডেলের (কালার মেরুন) এই বাইকটি চুরি হয়েছে। চোরের দল বাউন্ডারী ওয়াল টপকিয়ে বাড়ির উঠোনে ঢুকে ভেতর থেকে গেইটের তালা কেটে গাড়ি বের করেছে। গাড়িটি কয়েকমাস আগে কক্সবাজার শো রুম থেকে ক্রয় করেছিলেন তিনি।
গাড়িটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন সাংবাদিক সুনীল বড়ুয়া।

আগেপ্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মহিন-রুবেল ও কায়কোবাদ-সুজায়েদ জুটি
পরেআজ পবিত্র ঈদুল আজহা