
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নাইক্ষ্যংছড়ি কলেজ গেইট মার্কেট পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার (১২ জুলাই ) সকালে নাইক্ষ্যংছড়ি কলেজ গেইটে মার্কেটে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমন্ডার ও লে: কর্নেল রেজাউল করিম এর পক্ষ থেকে আগুণে ক্ষতিগ্রস্থ ৭টি দোকানের ব্যাবসায়ীদের মাঝে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা বিতরন করা হয়।
নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মহিউদ্দিন,নায়েক সুবেদার বিল্লাল হোসেন ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন প্রমুখ।
খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ শেষে উপস্হিত মেজর মহিউদ্দিন ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেন এবং আরো যতটুকু সহযোগিতা করা সম্ভব হয় ১১বিজিবি’র অধিনায়ক ও জোন কমন্ডার লে: কর্নেল রেজাউল করিম স্যারের পক্ষ থেকে করা হবে বলে ক্ষতিগ্রস্থদের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, আজ বুধবার (১২ জুলাই ) ভোরে কলেজ গেইটে মার্কেটে অগ্নিকাণ্ডে প্রায় ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। নাইক্ষ্যংছড়িতে কোন ফায়ার সার্ভিসের ষ্টেশন না থাকায় প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে পুলিশ,বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছিলো ব্যবসায়ীরা। সংবাদ













