
রামু প্রতিনিধি:
রামু উপজেলার ঐতিহ্যবাহি জোয়ারিয়ানালা সোনাইছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও সমিতির সদস্যদের উদ্ধুদ্ভকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২ আগস্ট সোনাইছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আয়োজনে জোয়ারিয়ানালা মাদ্রাসা গেইট চত্বরে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
সোনাইছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নব নির্বাচিত কমিটির সভাপতি দিদারুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমিতির সদস্য মাস্টার নুরুল হাকিমের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হোছাইন, রামু উপজেলার প্রকৌশলী মঞ্জুর হাসান ভূইয়া, উপজেলা সমবায় অফিসার আবুল কালাম, সমিতির সাবেক সভাপতি এডভোকেট নুরুল মোর্শেদ আমিন।
নব নির্বাচিত সভাপতি দিদারুল আলম ও সাধারণ সম্পাদক মোক্তার আহমদ জানান- সমিতিতে প্রায় দুই কোটি টাকারও অধিক ঋণের টাকা বকেয়া রয়েছে। ফলে সমিতি এখন গতিহীন হয়ে পড়েছে। তাই সদস্যদের দ্রæত এই সমিতির ঋণের টাকা ফেরত দিয়ে আবারও সমিতির কার্যক্রম গতিশীল করতে হবে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স জানান- সামাজিক,অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ধরনের সমিতি খুবই গুরুত্বপূর্ণ। কৃষিমূলক এই সংগঠনটি আবারও উজ্জীবিত করতে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সদস্যরা। এছাড়া সমিতির কার্যকরী পরিষদের সদস্যদের ফুলে দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সদস্য, মহিলা সদস্য, সমিতির সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













