
প্রেস বিজ্ঞপ্তি:
রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের মৃত হাজী কবির আহমদের ছোট ছেলে জমির হোসেন আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। দুবাই প্রবাসী জমির দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের হায়দ্রাবাদ এশিয়ান গ্যাস্ট্রোলিভার হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের অধিনে চিকিৎসাধিন ছিলেন।
৫ বোন ৫ ভাইয়ের মধ্যে সবার ছোট জমির। রামু চৌমুহনীর বিশিষ্ট ব্যবসায়ি ফয়েজিয়া অটো রাইচ মিলের মালিক নবী হোসেন, ফয়েজিয়া ক্লথ স্টোরের মালিক আবুল হোসেন, হোছাইন বস্ত্র বিতানের মালিক মোজম্মেল হোসেন ও ব্যবসায়ি জিয়াবুল হোসেনের ছোট ভাই তিনি।
মৃত্যুকালে জমির হোসেন ২ ছেলে মেয়ে মো. ইরফান (৮) এবং লামিয়া হোসেন আলেয়া (৪), মা, স্ত্রীসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
বৃহস্পতিবার, ৩ আগস্ট আছর নামাজের পর পূর্ব মেরংলোয়া জামে মসজিদে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। এদিকে জমিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।













