
এস এম হুমায়ুন কবির:
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক মাদ্রাসা ছাত্রী কে বখাটেরা উত্যাক্ত করার ঘটনার প্রতিবাদ করায় আপন ভাই কে উপর্যুপরি ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জন বখাটে কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে সূত্রে জানা গেছে।
স্হানীয় ইউপি সদস্য বেলাল হোসেন ঘটনার উদ্ধৃতি দিয়ে এ প্রতিবেদক কে জানান, ২৪ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় বাইশারী শাহ্ নুরদ্দীন দাখিল মাদ্রাসার ১০ম শ্রেনির ছাত্রী এবং একই মাদ্রাসার নব নির্বাচিত ছাত্র লীগের সভানেত্রী মুহাম্মদ হোসেনের কণ্যা সাহিদা সোলতানা(১৬)। আলি মিয়া পাড়াস্হ নিজ বসত বাড়ী থেকে নারিচ বনিয়া পাড়ার মুহাম্মদ হোসেন পুত্র মামুন,উত্তর থোয়াঙ্গা কাটা এলাকার আলি হোসেনের পুত্র নুরুল হুদা, পেঠান আলি পাড়া এলাকার আবদুস সালামের পুত্র তারেক ও বাইশারী এলাকার হোসেন সহ ১০/১২ জনের সংঘবদ্ধ বখাটে চক্র অপহরণের উদ্দেশ্যে টানাহেঁচড়া করেন।এসময় সাহিদা সোলতানার শৌরচিৎকারে বাড়ী ও আশপাশের লোকজন এগিয়ে এসে ভিকটিম কে বখাটে চক্রের কবল থেকে উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী এনামুল হক বাপ্পী জানান,বখাটে যুবকরা সাহিদা সুলতানা কে অপহরণে ব্যর্থ হয়ে ভিকটিমের আপন দুই সহোদর তৌহিদুল ইসলাম ও গোলাম মোস্তফা কে এলোপাতাডি ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা চালায়।তৌহিদুল ইসলামের শরীরের বিভিন্ন অঙ্গে ছুরির আঘাত গুরুতর হওয়ায় বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিনাতিপাত করছে।এ ঘটনায় তিন বখাটে যুবক কে আটক করে স্হানীয় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের নিকট সোপর্দ করেছে জনতা।
ভিকটিমের মা আয়েশা বেগম জানান,মেয়ে সাহিদা সুলতানা এবার দাখিল পরীক্ষার্থী।পাশাপাশি ছাত্র লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। মেয়ে লেখাপড়া করে একদিন পরিবারে স্বচ্ছতা আসবে এমন আশায় খেয়ে না খেয়ে মেয়ের লেখা পড়ার খরচ যুগিয়ে আসছেন।তাদের লালিত স্বপ্নে এখন যেন গুড়ে বালি!
বখাটেরা মেয়ে কে প্রতিদিন উত্যক্ত অতঃপর অপহরণের চেষ্টার ঘটনায় এখন তারা চোখেমুখে শর্ষে ফুল দেখছে। চাপা আতঙ্কে দিন কাটছে সাহিদা সুলতানার পরিবারের। পাশাপাশি নিরাপত্তার অভাবে সাহিদা সুলতানা মাদ্রাসায় যাতায়াত বন্ধ করে দিয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র লীগের সভাপতি ইরফান মাহবুব জানান,শাহ্ নুরদ্দীন দাখিল মাদ্রাসার ছাত্রী, ছাত্রলীগ নেত্রী সাহিদা সুলতানা কে বখাটে কর্তৃক উত্যক্ত ও অপহরণের অপচেষ্টার ঘটনায় ধৃত তিন বখাটে সহ অজ্ঞাত নামা ৮/১০ জন কে আসামী করে নাইক্ষ্যংছড়ি থানায় এজাহার দায়ের করেছেন সাহিদা সুলতানার মা আয়েশা বেগম।
এ ঘটনায় ছাত্র লীগ সাহিদা সুলতানার পাশে থাকবে উল্লেখ করে উপজেলা ছাত্র লীগ সভাপতি আরো জানান,তিনজন বখাটে কে ইতোমধ্যে পুলিশ জেলহাজতে পাঠিয়েছে এবং বাকি বখাটে চক্র ও অচিরে আইনের আওতায় আসবে।













