রামুতে স্বত্ব দখলীয় জায়গা দখলে নিতে ছাত্রলীগ নেতার উপর হামলা-ভাংচুর

0
3

 

রামু প্রতিনিধি:

রামুতে স্বত্ব দখলীয় জায়গা দখলে নিতে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সাহাবুদ্দিনের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় ছাত্রলীগ নেতা  সাহাবুদ্দিন মারাত্মক আহত হয়েছেন। ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার পূর্ব রাজারকুল বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন সহ অজ্ঞাত ১২ জনকে বিবাদী করে রামু থানায় এজহার দেয়া হয়েছে।

হামলার শিকার ছাত্রলীগ নেতা মোঃ সাহাবুদ্দিন জানান, খরিদসূত্রে তার স্বত্ব দখলীয় রাজারকুল মৌজার সৃজিত বি, এস ৫১৯৮নং খতিয়ানের ১০১৫৬নং দাগের ৫ শতক জমিতে দীর্ঘদিন ভোগ দখলে রয়েছেন। এদিকে অন্যায়ভাবে উক্ত জমি জবর দখল করার উদ্দেশ্যে দীর্ঘদিন থেকে হুমকি ও নানা রকম ষড়যন্ত্র চালিয়ে আসছিল মন্ডল পাড়া এলাকার মৃত মোঃ আলীর পুত্র ভূমিদস্যু মোজাম্মেল হক। যার প্রেক্ষিতে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বিবাদী মোজাম্মেল হকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কক্সবাজার আদালতে এম.আর মামলা নং- ১৪৭৫/২০২৩ইং, ধারা- ১৪৪ ফৌঃ কাঃ বিঃ মূলে মামলা দায়ের করেন সাহাবুদ্দিন। এতেই আক্রোশের বশিভূত হয়ে ১৪৪ ধারা ভংঙ্গ করে মোজাম্মেল হকের নেতৃত্বে মোশারফ হোসেন রনি, খুরশিদা আক্তার, আব্দুল মন্নান সহ ভাড়াটে ১০/১২ জন সন্ত্রাসী দা, কিরিচ, লোহার রড, লাটি সোটায় সজ্জিত হয়ে সাহাবুদ্দিনের জমিতে অনধিকার প্রবেশ করে জমির পিলার ও ঘেরাবেড়ায় ব্যাপক ভাংচুর চালায়। এসময় তিনি এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে তাকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারধর করে তার শরীরের বিভিন্নস্থানে মারাত্মভাবে জখম করে। এসময় তার  পাঞ্জাবির পকেট হইতে ৫৬,০০০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় এলাকার লোকজন উদ্ধার করে তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ঘটনার সময়  ৯৯৯ এ ফোন দিলে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে বিবাদীরা ছাত্রলীগ নেতা সাহাবুদ্দিনের উপর হামলা চালিয়েও ক্রান্ত না হয়ে পুনরায় মারধর, খুন জখম, বাড়ি পুড়িয়ে দেয়া সহ তাকে  মিথ্যা বানোয়াট মামলায় জড়িয়ে ঘটনাস্থলে বর্ণিত জমি ছাড়া করবে বলে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে যাচ্ছে। এব্যাপারে ভুক্তভোগী ছাত্রলীগ নেতা মোঃ সাহাবুদ্দিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আগেওয়ালটন বিশেষ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব সমাপ্ত
পরেনাইক্ষ্যংছড়ি ১০ম শ্রেনির ছাত্রীকে অপহরণের চেষ্টা, ৩ বখাটেকে আটক করে পুলিশে দিল জনতা