
সোয়েব সাঈদ:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘোষনা করা হলো কক্সবাজারের রামু উপজেলা যুবলীগের কমিটি। নবগঠিত কমিটিতে পলক বড়ুয়া সভাপতি এবং রাশেদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক শুক্রবার ৭ সদস্যের এ কমিটি ঘোষনা দেন। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি নীতিশ বড়ুয়া, কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্স, মো. সালাহ উদ্দিন ও রজত বড়ুয়া রিকু, যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।
সদ্য বিলুপ্ত কমিটি এবং নতুন নেতৃত্বের সমন্বয়ে গঠিত এ কমিটি ঘোষনার পর রামুতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শুক্রবার সন্ধ্যা ৭ টায় এক আনন্দ মিছিল ও পথসভা করেছে নেতাকর্মীরা। রামুর স্বপ্নপুরী রাস্তার মাথা হয়ে শুরু হওয়া মিছিলটি স্টেশনের প্রধান সড়ক পদক্ষিণ শেষে চৌমুহনী চত্বরে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন-রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিক, রামু উপজেলা যুবলীগের নব গঠিত কমিটির সভাপতি পলক বড়ুয়া, সাধারণ সম্পাদক রাশেদ আলী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দীন সোহেল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার লক্ষ্যে যুবলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।













