
রামু প্রতিনিধি:
রামুতে পালস্ বাংলাদেশ সোসাইটি’র ‘নাগরিক’ প্রকল্পের উদ্যোগে রাজনৈতিক দলের দক্ষতা উন্নয়ন বিষয়ক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার, ১২ অক্টোবর রামু উপজেলা পরিষদ মিলনায়তনে এ মিটিং অনুষ্ঠিত হয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সহিংস অবস্থান যেন না ঘটে, সবার অংশগ্রহন এবং উৎসবমূখর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ মিটিং আয়োজন করা হয়।
মিটিংয়ে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন- দেশের কাংখিত উন্নয়ন, অগ্রগতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য রাজনৈতিক সহাবস্থান অতীব গুরুত্বপূর্ণ। দেশের বর্তমান প্রেক্ষাপটে ‘নাগরিক’ প্রকল্পের উদ্যোগে রাজনৈতিক দলের দক্ষতা উন্নয়ন বিষয়ক এ মিটিং সময়োপযোগী উদ্যোগ। এ প্রকল্প কক্সবাজারে রাজনৈতিক, সামাজিক শান্তি ও বন্ধন সুদৃঢ় করতে ভুমিকা রাখবে। প্রশিক্ষনে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বিভিন্ন দলের স্থানীয় পর্যায়ের শতাধিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বলেন, সামাজিক শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের গণতান্তিক চর্চা অপরিহার্য। আদর্শ নাগরিক গড়ে তোলার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা সমম্ভব। এরমাধ্যমে জনমুখি নেতৃত্বের মৌলিক ধারনা, গণতান্ত্রিক অনুশীলন, দ্বন্ধ নিরসন ও শান্তি প্রতিষ্ঠা, নাগরিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে রাজনৈতিক দলের নেতারা গুরুত্বপূর্ণ ধারনা লাভে সক্ষম হবে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক সুজন রামু উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ প্রমূখ।
প্রশিক্ষণ সঞ্চালনা করেন- আইআরআই প্রকল্পের ফোকাল ও পালস বাংলাদেশ সোসাইটির পরিচালক আবুল বাসার। অনুষ্ঠানে সার্বিক তত্ত¡াবধানে ছিলেন- পালস বাংলাদেশ সোসাইটির নাগরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার কলিম উল্লাহ, যোগাযোগ সমন্বয়কারি মাহাবুব আলম মাহাবু ও একাউন্ট অফিসার জিনিয়া বিনতে জামান।
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এর আর্থিক সহযোগিতায় পালস্ বাংলাদেশ সোসাইটি ‘নাগরিক’ নামের এ প্রকল্প কক্সবাজার, বান্দরবান এবং চট্টগ্রামে বাস্তবায়ন করা হচ্ছে।













