রামুতে ধানখেতে ‘বৈদ্যুতিক তারে জড়িয়ে’ হাতির মৃত্যু

0
7

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ফসল রক্ষায় ধানখেতে পাতা বৈদ্যুতিক তারের ফাঁদে আটকে হাতিটির মৃত্যু হয়েছে। হাতিটির আনুমানিক বয়স ৮ বছর। তবে মৃত্যুর কারণ স্পষ্ট করছে না বন বিভাগ।

সোমবার (২৪ অক্টোবর) দুপুর দুইটার দিকে হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারোয়ার আলম।

তিনি জানান- সোমবার ভোরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের রহিমের ঘোনা এলাকায় ধানখেত থেকে একটি মৃত বন্য হাতি উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। এটি মাঝারী হাতি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের এক ইউপি সদস্য বলেন- ধান বাঁচাতে কৃষক রহিম মিয়ার বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন।ভোররাতে একদল বন্য হাতি খাবারের সন্ধানে ধানখেতে নেমেছিল। ধারণা করা হচ্ছে, সেই সময় একটি হাতি বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়।

 

আগেরামু জামেয়াতুল উলূম মাদ্রাসার ১০০ তম বার্ষিক মাহ্ফিল শনিবার
পরেরামুতে ছাত্রদলের সাবেক নেতাদের মিলনমেলা ও ‘সোনালী ফসল’ বইয়ের মোড়ক উন্মোচন