
রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতাদের মিলনমেলা ও বিশেষ সাময়িকী ‘সোনালী ফসল’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার, ২৪ অক্টোবর সকালে রামুর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক ছাত্রনেতা ফোরামের আহবায়ক রেজাউল করিম টিপুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আতিকুল হক ও যুগ্ন আহবায়ক আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কক্সবাজার জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আখতারুল আলম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল আলম, রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ চৌধুরী মাহিন, কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, সাবেক ছাত্রনেতা এডভোকেট কায়ছার কামাল চৌধুরী শিমুল, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ি শাহেদুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আখতারুল আলম বলেন- আওয়ামী লীগ একটি দেশবিরোধী সংগঠন। বিগত ১৫ বছর ভোট ডাকাতির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে এ দলটি মানুষের সকল অধিকার ও স্বাধীনতা হরণ করে নিয়েছে। এ কারণে স্বৈরাচারি এ সরকারের বিরুদ্ধে দেশবাসী ফূঁসে উঠেছে। আগামী ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ সফল করার মাধ্যমে এ ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতাদের মধ্যে বক্তব্য রাখেন- রামু উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা নুরুল আবছার, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন রাশেদ, রামু কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুর রশিদ, যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন মেম্বার, সাবেক ছাত্রনেতা ফোরামের যুগ্ন আহবায়ক শফিকুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আলা উদ্দিন রবিন প্রমূখ।
অনুষ্ঠানে রামু উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতাদের মিলনমেলা উপলক্ষ্যে বিশেষ সাময়িকী সোনালী ফসল এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। চাকমারকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ফোরামের যুগ্ন আহবায়ক আহমদ ছৈয়দ ফরমান সম্পাদিত ‘সোনালী ফসল’ বইটিতে বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে রামু উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের কর্মকান্ড এবং ত্যাগী নেতাকর্মীদের জীবনী তুলে ধরা হয়েছে।













