জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান আইনজীবী ঐক্য পরিষদ আহবায়ক কমিটি অনুমোদন

0
15

সংবাদ বিজ্ঞপ্তি

 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহযোগী  সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান আইনজীবী ঐক্য পরিষদ, কক্সবাজার জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

৪ আগষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে এড. অনিল কান্তি বড়ুয়াকে আহবায়ক ও এড.বাপ্পী শর্মাকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক যথাক্রমে এড. স্বপন কান্তি দাশ, এড. রতন বড়ুয়া, এড. রবীন্দ্র চন্দ্র দাস রবি, সদস্য যথাক্রমে এড. বিভূতি ভূষণ শর্মা, এড. বাবুল চন্দ্র দাশ, এড. দীলিপ কুমার ধর, এড. অরুপ বড়ুয়া তপু, এড. তাপস রক্ষিত, এড. রনজিত দাশ, এড. দীপংকর বড়ুয়া পিন্টু, এড. প্রতিভা দাশ, এড. শুভেন্দু বিকাশ সাহা, এড. ক্য ক্য রাখাইন, এড. অশোক কান্তি আচার্য্য, এড. উজ্জল কান্তি দাশ, এড. দিলীপ রুদ্র, এড. আশীষ বড়ুয়া, এড. সৈকত দে, এড. জয়বর্ধন বড়ুয়া।

প্রথমবারের মত কক্সবাজার জেলা কমিটি অনুমোদন দেওয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সকল সদস্য, সাধারণ সম্পাদক বরেণ্য আইনজীবী রানা দাশ গুপ্ত, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উত্তম চক্রবর্তী, আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি এড. পি. সি গুহ. জেলা সভাপতি এড. পিযুষ কান্তি চৌধুরী, কার্যকরী সভাপতি ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি এড. দীপংকর বড়ুয়া পিন্টু, সাধারণ সম্পাদক ও  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন মনোনীত নেতৃবৃন্দ। কমিটির নেতৃবৃন্দ সম্প্রদায়ের অবহেলিত অসহায় বিচারপ্রার্থীদের আইনী সহায়তা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে জানান।

আগেভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গেছেন
পরেঈদগাঁওর পশুর হাটে দেশীয় গরুর সয়লাভ :মহাসড়ক জুড়েই যানজট