বৃহস্পতিবার জেলার সকল প্রতিষ্ঠান ও গৃহস্থালিতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

0
54
কক্সবাজার খবর ডেস্কঃ
আগামী ০৮ আগষ্ট তারিখে একযোগে সকাল ১০ঃ০০ টা হতে দিনব্যাপী কক্সবাজার জেলার সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গৃহস্থালি বাড়ির আঙ্গিনা, ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালন করা হবে। এদিন আপনি আপনার প্রতিষ্ঠান, বাসা/ বাড়ি পরিষ্কার করুন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যক্রমে সম্পৃক্ত হোন।
অভিযানে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ  জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।  এবিষয়ে মঙ্গলবার ৬ আগস্ট ১৪ নম্বর স্মারকে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সর্বসাধারণের জন্য এক বিশেষ বিজ্ঞপ্তি জারী করেছেন।

No photo description available.

আগেলালখান বাজারে গৃহকর্মীকে নির্যাতন, ব্যাংক কর্মকর্তার স্ত্রী আটক
পরেমিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ জনের মৃত্যু