হাসান তারেক মুকিম,রামু
রামুতে নবাগত অফিসার ইনর্চাজ(ওসি) আবুল খায়েরের সাথে রামু প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকগণ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে। ২৩আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় রামু থানায় সাক্ষাতকালে সাংবাদিকদের উদ্দেশ্যে
রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক। সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে একটি এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও গুরত্বর্পূন ভুমিকা রয়েছে।
তিনি বলেন পর্যটন নগরী কক্সবাজার জেলার প্রসিদ্ধ স্থান রঙ্গভূমি খ্যাত রামু একটি স্বতন্ত্র বৈশিষ্টমন্ডিত উপজেলা। তিনি রামুকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেন জানান। পাশাপাশি রামু উপজেলার প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তায় স্থানীয় জনসাধারনের সার্বিক সহযোগিতা কামনা করেন । সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম,সাংবাদিক খালেদ হোসেন টাপু,আল মাহমুদ ভুট্টো,ওবাইদুল হক নোমান, হাসান তারেক মুকিম,আবুল কাশেম,আবু বকর সিদ্দিক,হাফেজ আবুল মঞ্জুর,আহমদ ছৈয়দ ফরমান,আবুল কাশেম সাগর, মোঃ নাছির উদ্দিন,আবদুল মালেক সিকদার প্রমুখ।













