ইসলামী ছাত্রসমাজের অর্ধশত বার্ষিকী সম্মেলন ও সমৃদ্ধ স্মারক করবে কক্সবাজার জেলা কর্মপরিষদ

0
24

 

 প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী ইসলামী ছাত্র সংগঠন। উপমহাদেশের প্রাচীনতম এ বিপ্লবী কাফেলার রয়েছে গৌরবোজ্জ্বল সোনালী অতীত, স্বপ্রতিভ বর্তমান, সুন্দর আগামীর বিপুল সম্ভাবনা। হাঁটি হাঁটি পা পা করে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠন ৫০ বছর পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ। এমতাবস্থায় “ইসলামী ছাত্রসমাজের আদর্শিক অভিযাত্রার ৫০ বছর” শিরোনামকে প্রতিপাদ্য করে সংগঠনের গৌরবময় ইতিহাস ও সর্ণোজ্জ্বল ঐতিহ্য নিয়ে সমৃদ্ধ স্মারকগ্রন্থ প্রকাশ, সেই সাথে অর্ধশত বার্ষিকী সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা কর্মপরিষদ। সোনালী অতীতের প্রেরণায় বর্তমান কর্তৎপরতাকে বেগবান করে সুন্দর আগামীর নবদিগন্ত উন্মোচনের অভিপ্রায়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়নে সুপরামর্শ গ্রহনকল্পে জেলা শাখার এক প্রতিনিধি দল ১২ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) বিকেলে সাবেক জেলা সভাপতি, বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রতিনিধি দলে ছিলেন, জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ শওকত আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ জায়নুল আবেদীন প্রমুখ। মতবিনিময়কালে কেন্দ্রীয় নেতা হাফেজ আবুল মঞ্জুর বলেন, আশির দশকে কক্সবাজার থেকেই ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের পুনর্জাগরণ ঘটেছিল। বর্তমান নেতা-কর্মীদের একনিষ্ঠ কর্মতৎপরতায় সেই হারানো গৌরব পুনরুদ্ধার করতে হবে। তিনি এ মহতি উদ্যোগ গ্রহণ করায় জেলা নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এ বিষয়ে সংগঠনের সাবেক -বর্তমান নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের ইখলাসপূর্ণ দু’আ, আন্তরিক অংশগ্রহন, স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন।

আগেরামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পপি সড়ক দুর্ঘটনায় আহত
পরেনাইক্ষ্যংছড়িতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ১ মেম্বার