একটি সেতু ও ভারুয়াখালীবাসীর দুর্ভোগ

0
4

জানে হৃদয়, কক্সবাজার :

একটি সেতুর দীর্ঘদিনের দাবী ভারুয়াখালীবাসীর। আর এ সেতুটি হলেই যাতায়াতের দুঃখ ঘুচাবে প্রায় বিশ হাজার মানুষের। ইউনিয়নের চৌধুরী পাড়া সংলগ্ন ভারুয়াখালী – পি.এম খালী নদীর উপর একটি সেতু নির্মাণ করা অবহেলিত মানুষের দীর্ঘদিনের দাবী । এখানে সেতু হলেই প্রায় বিশ হাজার মানুষের জীবন যাত্রার মানও উন্নতি হবে বলে মনে করেন সচেতন মহল। দীর্ঘদিনের একটি সেতুর দাবি থাকলেও আজও তা বাস্তবায়ন হয়নি। বিভিন্ন জনপ্রতিনিধিদের দেওয়া আশ্বাস পেলেও স্বপ্নের সেই সেতু বাস্তবায়ন এখনো স্বপ্ন।

ভারুয়াখালী কক্সবাজারের সদরের একটি গুরুত্বপুর্ণ ইউনিয়ন। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য প্রশাসনিক কাজকর্মসহ প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে প্রতিদিন হাজারো লোকের কক্সবাজার শহরে যেতে হয়।
তাই নদীর উপরে দীর্ঘদিন থেকে একটি সেতু নির্মাণের দাবি তুলে আসছেন। ভারুয়াখালীর সাথে একই উপজেলার পিএম খালী ইউনিয়নকে দ্বিখন্ডিত করেছে এ একটি নদী। যেখানে (সেতুহলে) পি.এম পি হয়ে ভারুয়াখালীর সাথে কক্সবাজারের দূরত্ব ৮/১০ কিলোমিটার। সেখানে কম দূরত্বের অন্ততম এ সড়কটি দিয়ে যাতায়াত করতে পারছে এখন একটি সেতুর অভাবে। ফলে ৩৫ কিলোমিটার দূরের বিকল্পর একটি সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে ভারুয়াখালীবাসীর।
একে-তো দুর্বিসহ যাত্রা অন্যদিকে খরচও বেশি। তাই নিস্ন আয়ের শতশত মানুষ প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়েই নৌকায় পারাপার হতে বাধ্য হচ্ছেন! অনেকেই আবার নৌকা পারাপারে ঝুঁকিপূর্ণ হওয়ায় বেশ দূরুত্বের বিকল্প সড়কে চলাচল করছেন।
এ ছাড়াও স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়েই নৌকায় পারাপার হচ্ছেন প্রতিনিয়ত।
বর্ষা শুরু হলেই ওই এলাকার মানুষের মাঝে নেমে আসে চরম দুর্ভোগ। নদী পরাপারে নৌকার জন্য অপেক্ষা করতে হয় অনেক সময়। ফলে কেউই সময়মত গন্তব্যে পৌঁছাতে পারে না।

স্থানীয়দের দাবি, চলাচলের অন্যতম সংযোগ সড়কটি উপর দ্রুত একটি সেতু নির্মাণ করা।

চৌচুলামুরা গ্রামের জিয়া উদ্দিন বাবলু বলেন,
সেতুটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় নদীর উপরে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ আশু প্রয়োজন। এতে করে দুপাড়ের মানুষের মধ্যে নতুন করে সম্পর্ক বৃদ্ধি পাবে।

ভারুয়াখালী ইউনিয়নের আইনজীবী সওকত বেলাল বলেন, অনেক দিন থেকে আমরা একটা স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছি। নির্বাচন আসলে সব প্রার্থীরা প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচন শেষ হলে তারা সব ভুলে যায়।

স্থানীয় যুবনেতা ওসমান সরওয়ার বলেন, নদীর উপরে ব্রিজ না থাকায় আমাদের চলাফেরায় সমস্যা হচ্ছে। সেই সাথে জীবনের ঝুঁকি নিয়েই নদী পারাপার করতে হচ্ছে। একেতো আমাদের চলাফেরায় সমস্যা হচ্ছে। সেই সাথে জীবনের ঝুঁকি নিয়েই নদী পারাপার করতে হচ্ছে। এ ছাড়াও স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সময় মতো পৌঁছাতে পারে না।

স্থানীয় চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার বলেন,
জনস্বার্থে এ নদীর উপরে একটি স্থায়ী সেতু অত্যন্ত জরুরি। বিষয়টি নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমাদের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

স্থানীয় মেম্বার ফজলুল হক বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কাগজপত্র পাঠিয়েছি। আশা করছি স্বল্প সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পদক্ষেপ নেবেন।

আগেপেকুয়ায় ইয়াবাসহ ২ যুবক আটক
পরেউখিয়ায় পূর্বরত্নায় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা