কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ১১

0
4

 

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১১ জনকে আটক করেছে। গত ২৬/০৯/২০১৯ ইং তারিখ সকাল হতে ২৭/০৯/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) পুলিশ পরিদর্শ (তদন্ত) জনাব মোঃ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই সাইফুল ইসলাম, এসআই সনৎ বড়–য়া, এসআই কাঞ্চন দাশ, এসআই মোঃ দেলোয়ার হোসেন, এসআই স্বপন কুমার ভৌমিক, এসআই কাজী আবুল বাশার, এএসআই মনিরুজ্জামান, এএসআই সঞ্জয়, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১ । মোঃ গোলাম মোস্তফা শেখ, পিতা- মোঃ শামছুল হক, সাং- চর ইসলামপুর, বাহুলী ইউপি, থানা ও জেলা- সিরাজগঞ্জ, বর্তমানে- হোটেল সেন্ট মার্টিন, কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার।
২। মোঃ কলিম উল্লাহ, পিতা- মোঃ নুরুল হক, সাং- পানিশ্যাঘোনা, ঈদগাঁও, থানা- রামু, জেলা- কক্সবাজার।
৩। মোঃ নুরুল আমিন, পিতা- আব্দুল মজিদ, সাং- মধ্যম মাইজ পাড়া, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।
৪। মোঃ শফি উল্লাহ, পিতা- মৃত মোঃ হোছন, সাং- উত্তর নুনিয়ারছড়া, শিল্প এলাকা, থানা ও জেলা- কক্সবাজার।
৫। দিদারুল ইসলাম প্রঃ জিন্নাহ, পিতা- ফরিদ আহাম্মদ, সাং- উত্তর আলীখালী, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার ।
৬। মোঃ ফয়সাল, পিতা- বদরুজ মিয়া, সাং- নয়া পাড়া, ছাবরাং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার ।
৭। কামরুন নাহার জেসমিন, পিতা- মৃত মোঃ হোসেন, সাং- চৌফলদন্ডি উত্তর পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৮। প্রনব ধর, পিতা- সোনা রামধর, সাং- বঙ্গ পাহাড় সদর হাসপাতাল, থানা ও জেলা- কক্সবাজার।
৯। মোঃ শহীদুল্লাহ, পিতা- হায়দার আলী, সাং-চরপাড়া মিঠাছড়ি, থানা- রামু, জেলা- কক্সবাজার।
১০। মোঃ মহিউদ্দীন, পিতা- মৃত সিরাজ মিয়া, সাং- পশ্চিম গাঁও, বাগিচা পাড়া, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা।
ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী হলেন
০১। মোঃ হাসান, পিতা- মোস্তাক মাঝি, সাং- ঘোনার পাড়া, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আগেকক্সবাজার পাহাড়তলী থেকে দালাল সহ ১০ রোহিঙ্গা আটক
পরেরামুর মেধাবী ছাত্রী মাইশা বাঁচতে চায়ঃ সাহায্যের আবেদন