
আল মাহমুদ ভুট্টো,রামু
রামুতে র্যালী, আলোচনা সভা ও হাত ধোয়া কর্মসূচীর মাধ্যমে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার সভাপতিত্বে র্যালীত্তোর আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রামু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী ক্যাছাইমং চাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভ‚মি চাইথোয়াইলা, রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, সমবায় কর্মকর্তা সেলিম উল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা প্রমূখ। এবারে জাতীয় স্যানিটেশন মাসের প্রতিপাদ্য ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হউক সুস্থ জীবণ’ এবং বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য ছিল ‘সকলের হাত পরিচ্ছন্ন থাক’। শেষে রামু বালিকা উচ্চ বিদ্যালয় এবং রামু পাবলিক কেজি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।













