
পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় হাজেরা বেগম (২০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। হাজেরা বেগম উপজেলার সদর ইউনিয়নের বকসুচৌকিদার পাড়া গ্রামের মুহাম্মদ খোকনের স্ত্রী। শনিবার (২৬অক্টোবর) দুপুর ১টার দিকে বকসুচৌকিদার পাড়া থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির তীরের সাথে হাজেরা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। তাকে উদ্ধার করে পেকুয়া পেকুয়া নুর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ডাক্তার মুজিবুর রহমান জানায়, গলায় ফাঁস লাগানো গৃহবধু হাজেরাকে হাসপাতালে নিয়ে আসে কয়েকজন লোক। তবে হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়। গলায় কিছু দাগ রয়েছে।
জানা গেছে, হাজেরার সাথে স্বামী খোকনের বনিবনা চলছিল। স্বামীর সাথে অভিমান করে গলায় রশি পেচিয়ে সে আতœহত্যা করে। গত তিন বছর আগে বকসুচৌকিদার পাড়ার আব্দু রহিমের ছেলে খোকনের সাথে বারবাকিয়া ইউনিয়নের পুর্ব জালিয়াকাটা গ্রামের বাদশাহ মিয়ার মেয়ে হাজেরার বিয়ে হয়। গত এক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা চলছিল। তবে তার নিঃসন্তান।
পেকুয়া থানার ওসি কামরুল আজম জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। শ্বাশুর বাড়ির লোকজন সটকে পড়েছে। কাউকে আটক করা হয়নি। ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরনের জন্য প্রক্রিয়া চলছে।













