
কক্সবাজার খবর ডেস্কঃ
রামু বাসীর নিরাপত্তার স্বার্থে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও জনসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কক্সবাজার জেলা পুলিশ সুপার বিএম মাসুদ হোসেন বিপিএম স্যার কর্তৃক প্রদত্ত মোবাইল ডিউটির জন্য একটি উন্নতমানের মহেন্দ্র গাড়ি গ্রহণ কনেছেন। ২৫ নভেম্বর সোমবার রামু অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের’র নিকট গাড়ির চাবি প্রদান করেন এডিশনাল ডিআইজি (ডিআইজি পদোন্নতি প্রাপ্ত), চট্টগ্রাম রেঞ্জ, জনাব আবুল ফয়েজ। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিএমসহ জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।













