
সোয়েব সাঈদ, রামু
রামু উপজেলার জোয়ারিয়ানালা পাঠাগার বিষয়ক ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যুব সংসদ বাংলাদেশ জোয়ারিয়ানালা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স।
জাতীয় যুব সংসদ বাংলাদেশ রামু উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ও জোয়ারিয়ানালা ইউনিয়ন শাখার প্রধান সমন্বয়ক তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে ও উপজেলা শাখার দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম বারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় যুব সংসদ বাংলাদেশ রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল। এতে প্রধান আলোচক ছিলেন, জাতীয় যুব সংসদ বাংলাদেশ রামু উপজেলা শাখার সহ সভাপতি সাংবাদিক সোয়েব সাঈদ।
এতে আলোচক ছিলেন, দৈনিক ভোরের কাগজ এর রামু প্রতিনিধি ছড়াকার কামাল হোসেন, ইয়ুথ ফর পিচ এন্ড ডেভেলপমেন্ট এর প্রেসিডেন্ট বেলাল উদ্দিন, জাতীয় যুব সংসদ বাংলাদেশ রামু উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ কামাল।
সমাবেশে জাতীয় যুব সংসদ বাংলাদেশ, রামু উপজেলা শাখা সাহিত্য সম্পাদক রায়হান ইকবাল, পল্লী চিকিৎসক শাহাজাহান বাদল, ছাত্রনেতা আলমগীর হোসেন ফারাবি, এনামুল হুদা, ফয়সাল করিম জিহাদ, শেফায়েত মোহাম্মদ ফাহিম, আব্দুল কাইয়ুম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













