
নিজস্ব প্রতিবেদ,রামু
‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’এ প্রতিপাদ্যে রামুতে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ-২০১৯ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মিছবাহ উদ্দীন আহমদ, এমসিএইচ-এফপি মেডিকেল অফিসার ডা. সৌগত দাশ, রামু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, সূর্য্যরে হাসি ক্লিনিকের ম্যানেজার খন্দকার দেলওয়ার সহ উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ (৭-১২ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান।













