রামুর গর্জনিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধুর আত্মহত্যা

0
7

 

জাহাঙ্গীর অালম কাজল, নাইক্ষ্যংছড়ি:
রামুর গর্জনিয়া ইউনিয়নের বেলতলী গ্রামে স্বামীর সঙ্গে বাকবিতণ্ডায় অভিমান করে স্ত্রী আত্মহত্যা করেছে। তার নাম মনোয়ারা বেগম (৩৮)। শনিবার (৪এপ্রিল) ভোর রাতে এ কাণ্ড ঘটে। সকাল ১০টায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন- পারিবারিক কলহের জের ধরে স্বামী শাহ আলমের সঙ্গে বাকবিতণ্ডা করে, মনোয়ারা বেগম ঘরের বারান্দার তীরের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
ছেলে মহিউদ্দিন পরে রশিটি কেটে দেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আগেলকডাউনে ঘর থেকে বের হওয়ায় যুবককে গুলি করে হত্যা!
পরেকরোরাঃ নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ টহল ও ত্রান বিতরণ