
আল মাহমুদ ভূট্টোঃ
বৈশ্বিক মহামারী কোভিট-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া রামুর হতদরিদ্র একশত পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে মৈত্রী’০২। এটি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং ২০০২ সালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষার্থীদের সংগঠন মৈত্রী’০২। রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলা শহীদ মিনার চত্ত¡রে ত্রাণ সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। এ রোগের প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। এটি দ্রæত সংক্রমিত হয়। কাজেই এ ভাইরাসের সংক্রমণ রোধে আমাদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। আপনারা প্রয়োজন ছাড়া বাড়ির বাহির হবেন না। আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা খাদ্য পৌঁছিয়ে দেব। সরকারের পাশাপাশি ধনীদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, কর্মহীন হতদরিদ্রদের সাহায্যার্থে মৈত্রী’০২ যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু মোতালেব, এনএসআই প্রতিনিধি আবু হানিফ, শিক্ষক সুমথ বড়–য়া, মৈত্রী’০২ এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি খোরশেদ আলম জানান, করোনা ভাইরাসের প্রভাবে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসব অনাহারী হতদরিদ্্রদের কথা চিন্তা করে সংগঠনের তহবিল থেকে প্রথম পর্যায়ে একশত প্যাকেট ত্রান সহায়তা দেয়া হয়েছে। প্রত্যেক প্যাকেটে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল ও ২ টি সাবান দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো সহায়তা দেয়া হবে বলে তিনি জানান।













