
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে ৩০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাতে শহরের নুনিয়ারছড়া থেকে এসব ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিঃ) মানস বড়ুয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটকৃকতরা হলো, কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া শিল্প এলাকার আব্দুর রহিমের ছেলে মোঃ ইসমাইল (২৪), কলাতলী আর্দশগ্রামের মোঃ কালুর ছেলে মোঃ রিদুয়ান প্রকাশ পুতু (২৬) ও মহাজের পাড়ার মৃত মনির আহাম্মদের ছেলে মোঃ মনছুর (৪২)।
এই ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া।













