
নিজস্ব প্রতিবেদকঃ
রামুতে ৪৫ বছর বয়সী যে নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ওই নারী জ্বর,সর্দি,কাশি বা গলাব্যাথা বা করোনা ভাইরাসে আক্রান্তের লক্ষন নিয়ে মারা গেছেন,এমন খবর শোনা গেলেও খবরটি সঠিক নয় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল বড়ুয়া।
তিনি বলেছেন,ওই নারীর জ্বর,সর্দি,কাশির কোনটিই ছিলনা। দীর্ঘদিন ধরে তিনি রক্ত শূণ্যতায় ভুগছিলেন। তার একটি হাতও স্বাভাবিকের চেয়ে ফুলা ছিল। সুতরাং করোনা ভাইরাস নয়, রক্ত সমস্যাজনিত কারণে ওই নারীর মৃত্যু হতে পারে।
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া করোনা ভাইরাস জনিত চলমান স্পর্শকাতর এ সময়ে সঠিক তথ্য নিশ্চিত না হয়ে প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।













