রামু রাজারকুলে অবৈধ করাত কল উচ্ছেদ

0
7
সোয়েব সাঈদঃ
রামুর রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুলে জনৈক আনোয়ারের মালিকানাধিন অবৈধ স মিল (করাত কল) আজ শনিবার সকাল পৌনে ১২ টায় উচ্ছেদ করেন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
এ সময় রাজারকুল রেঞ্জ কর্মকর্তা নাজমুল হোসেন , বাঘখালী রেঞ্জ কর্মকর্তা এম আতা ই এলাহী, রামু থানার এএসআই সজিব, সাংবাদিক সোয়েব সাঈদ উপস্থিত ছিলেন।
বাঘখালী রেঞ্জ কর্মকর্তা এম আতা ই এলাহী জানিয়েছেন, ২ মাস পূর্বে অবৈধভাবে এ করাত কলটি স্থাপন করা হয়। এটি বৈধতার কোন কাগজপত্র ছিলো না। তাই উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এ করাত কলটি উচ্ছেদ করা হয়েছে।
আগেসোয়া দুই কোটি মানুষের ঘরে কোনো খাবারই নেই: ব্র্যাক
পরেচট্টগ্রামে আরও ২জন করোনায় আক্রান্ত