রামুতে খালের পানিতে ডুবে শিশু’র মৃত্যু

0
10
খালেদ শহীদ, রামু 
রামুতে খালের পানিতে ডুবে মারা গেছে জুনায়েদ নামে এক শিশু। শনিবার দুপুর ১টার দিকে গর্জনিয়া ফারিখালে গোশল করতে গেলে এ ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ জুনায়েদ (১২) রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বড়বিল কাচিখোলা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। খবর পেয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এ এস আই মোনজুর এলাহী, স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ও স্থানীয় সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধূরী ঘটনাস্থলে ছুঁটে যায়। দুপুর ২টার দিকে স্থানীয়দের সহায়তায় মৃত শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সবার অগোচরে মোহাম্মদ জুনায়েদ তার ছোট ভাই সাইফুল ইসলাম ও আরও দু’জন পাড়ার ছেলে সহ খেলতে যায়। এক সময় তারা বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সেচের পানির জন্য বাঁধ দেয়া গর্জনিয়া ফারিখালের পানিতে গোশল করতে নামে। এ সময় মোহাম্মদ জুনায়েদের পিতা রাবার শ্রমিক মোহাম্মদ হোসেন বাড়িতে ছিলো না এবং মা গৃহস্থকাজে ব্যস্ত ছিলো। ফারিখালের পানিতে খেলতে খেলতে এক সময় মোহাম্মদ জুনায়েদ পানিতে ডুবে যায়। প্রায় আধা ঘটনা পর জুনায়েদের নিথর দেহ ভেসে উঠলে, ছোট ভাই সাইফুল ইসলাম সহ অন্যান্য ছেলেরা বাড়িতে খবর দেয়।
ছেলের মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েন রাবার বাগান শ্রমিক মোহাম্মদ হোসেন। তিনি জানান, গোদার (সেচের পানির জন্য খালের বাঁধ) পানিতে গোশল করতে গিয়ে ছেলেটি মারা গেলো। এ সময় তিনি বাড়িতে ছিলেন না বলেও জানান।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এ এস আই মোনজুর এলাহী জানান, নিহত শিশু ছোটভাই সহ আরও দু’জন ছেলে নিয়ে খালে পানিতে গোশল করতে নামে। খালে বাঁধ দেয়ায় পানিও ছিলো, ওই পানিতে শিশুটি ডুবে যায়। শিশুটির পিতা নিম্ন আয়ের মানুষ একজন রাবার বাগান শ্রমিক।
আগেরামু লম্বরীপাড়ায় কর্মহীন মানুষের ঘরে খাবার দ্রব্য পৌঁছে দিলো আলোর দিশারী যুবপরিষদ
পরেনারায়ণগঞ্জের সিভিল সার্জনও করোনাভাইরাসে আক্রান্ত